Barak UpdatesBreaking News
সুবীর করকে স্মরণ করল বন্ধু‘Bandhu’ remembers Prof. Subir Kar with deep respect

১৬ ফেব্রুয়ারি : বন্ধু সাহিত্য গোষ্ঠীর ব্যবস্থাপনায় শনিবার সন্ধ্যায় অধ্যাপক সুবীর করের স্মরণে এক স্মৃতিচারণ সভার আয়োজন করা হয়।
শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এই সভায় সুবীর করের জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন বিশিষ্ট কবি চন্দ্রিমা দত্ত, কবি শতদল আচার্য, আসাম বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক ড. হিমাদ্রি শেখর দাস, আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ, সাংবাদিক শংকর দে, শিক্ষাবিদ দেবাশিস দাস, সুজয়া ভট্টাচার্য, শিবানী ভট্টাচার্য, সানি ভট্টাচার্য, হিতব্রত রায় প্রমুখ।




