Barak UpdatesAnalyticsBreaking News

Assam University Researcher Wins First Prize for Himalayan Study
হিমালয় বিষয়ক গবেষণায় প্রথম পুরস্কার পেলেন আসাম বিশ্ববিদ্যালয়ের গবেষক

ওয়ে টু বরাক, ২২ ফেব্রুয়ারি : হিমালয় বিষয়ক যুগান্তকারী গবেষণার জন্য আন্তর্জাতিক শৈবাল (শেওলা) সম্মেলনে প্রথম পুরস্কার অর্জন করলেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাস্তু ও পরিবেশবিজ্ঞান বিভাগের গবেষক রোমিত সিংহ রায়। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে আয়োজিত তিন দিনের আন্তর্জাতিক অ্যালগাল ও সায়ানোব্যাকটেরিয়া জীববিজ্ঞান সম্মেলনে পোস্টার উপস্থাপনার জন্য শনিবার তাঁকে এই পুরস্কার প্রদান করা হয়।

প্রসঙ্গত, রোমিত সিংহ রায় অধ্যাপিকা জয়শ্রী রাউতের তত্বাবধানে গবেষণা করছেন। পুরস্কারপ্রাপ্ত তাঁর পোস্টারের শিরোনাম ছিল— “পূর্ব হিমালয়ের উচ্চ পার্বত্য অঞ্চলের উষ্ণ প্রস্রবণ থেকে শৈবালের অনুসন্ধান”। জীববৈচিত্র্য ও শ্রেণিবিন্যাস, জলবায়ু পরিবর্তন, বিকাশ ও বিবর্তনীয় জীববিজ্ঞান এবং সহাবস্থান সম্পর্কিত নানা বিষয় নিয়ে অনুষ্ঠিত অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ অধিবেশনে তাঁর উপস্থাপনাটি সেরা হিসেবে নির্বাচিত হয়।

গবেষণায় উচ্চভূমির উষ্ণ প্রস্রবণের চরম রাসায়নিক ও তাপজনিত পরিবেশে টিকে থাকা শৈবাল প্রজাতির অনন্য অভিযোজন কৌশল তুলে ধরা হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে পার্বত্য এলাকার ভবিষ্যৎ নিয়ে যখন বিশ্বজুড়ে বিজ্ঞানীরা উদ্বিগ্ন, তখন রোমিত রায়ের এই গবেষণা পরিবেশগত চাপের মধ্যেও জীবের টিকে থাকার সক্ষমতা সম্পর্কে গুরুত্বপূর্ণ দিশা দেখাচ্ছে।

এদিকে রোমিত সিংহ রায়ের এই সাফল্যে খুশি ব্যক্ত করে তাঁকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থ, ডিন (একাডেমিক্স) অধ্যাপক চিররঞ্জন ভট্টাচার্য সহ অন্যরা।

Way2barak, February 22 : Romit Singh Roy, a researcher from the Department of Ecology and Environmental Science at Assam University, has won first prize at an international conference on algae for his pioneering research on the Himalayas. He received the award on Saturday for his poster presentation at the three-day International Conference on Algal and Cyanobacteria Biology held at Banaras Hindu University.

Romit Singh Roy is pursuing his research under the supervision of Prof. Jayashree Raut. His award-winning poster was titled “Exploration of Algae from High Altitude Thermal Springs of Eastern Himalayas.” The presentation was selected as the best among highly competitive sessions covering biodiversity and taxonomy, climate change, developmental and evolutionary biology, and symbiosis.

The study highlights the unique adaptive strategies of algal species that survive in the extreme chemical and thermal environments of high-altitude hot springs. At a time when scientists worldwide are expressing concern about the future of mountainous ecosystems under the impact of climate change, Roy’s research offers significant insights into the resilience of life under environmental stress.

Congratulating him on his achievement, Vice-Chancellor Prof. Rajive Mohan Pant, Dean (Academics) Prof. Chittaranjan Bhattacharjee, and others extended their warm wishes and appreciation.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker