Barak UpdatesAnalyticsBreaking News
Assam University Faculty Member Secures UK Patent for FinTech Innovationফিনটেক উদ্ভাবনে ব্রিটেনের পেটেন্ট পেলেন আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হাবিবুর

ওয়ে টু বরাক, ২৯ নভেম্বর : ফিনটেক উদ্ভাবনের জন্য ব্রিটেনের ডিজাইন পেটেন্ট পেলেন আসাম বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের অধ্যাপক ড. হাবিবুর রহমান লস্কর। গত ২৬ নভেম্বর ব্রিটেনের ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অফিস তাঁর উদ্ভাবিত ‘ফিনান্স-ইন্টিগ্রেটেড অ্যাক্সেস কন্ট্রোল ডিভাইস’-এর জন্য এই পেটেন্ট মঞ্জুর করে।
এর আগে ২০২৩ সালেও ড. লস্কর ও তাঁর দলের ‘ইক্যুইটি রিস্ক ম্যানেজমেন্ট ডিভাইস’-এর জন্য ভারত সরকার পেটেন্ট প্রদান করেছিল। এই দুটি পেটেন্ট অর্জনের মাধ্যমে ফিনান্স, ফিনটেক ও ফিনান্সিয়াল রিস্ক অ্যানালিটিক্সে তাঁর গবেষণার স্বীকৃতি মিলেছে।
নতুন পেটেন্টপ্রাপ্ত ‘ফিনান্স-ইন্টিগ্রেটেড অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম’ এমন এক উদ্ভাবনী প্রযুক্তি, যা প্রবেশাধিকার নিয়ন্ত্রণ ব্যবস্থার সঙ্গে আর্থিক লেনদেনের সুবিধা প্রদান করে। এই সিস্টেমের মাধ্যমে অনুমোদিত ব্যবহারকারীরা একই ডিভাইস ব্যবহার করে পরিচয়-নির্ভর নিরাপদ আর্থিক লেনদেন—যেমন পেমেন্ট বা অনুমোদন সম্পন্ন করতে পারবেন। কর্পোরেট ও প্রাতিষ্ঠানিক পরিবেশে নিরাপত্তা ও আর্থিক কার্যক্রম একইসঙ্গে পরিচালনার ক্ষেত্রে এই প্রযুক্তি বিশেষভাবে কার্যকর হবে বলে মনে করা হচ্ছে।
Way2barak, November 29 : Dr. Habibur Rahman Laskar, faculty member in the Department of Business Administration at Assam University, Silchar, has earned a significant international recognition with the granting of a UK Registered Design Patent for his FinTech innovation. The UK Intellectual Property Office officially granted the patent (Design No. 6487031) on 26 November 2025 for his invention titled “Finance-Integrated Access Control Device.”
This achievement comes after Dr. Laskar and his team received an Indian Patent (Design No. 403251-001) on 21 March 2023 for an “Equity Risk Management Device.” The series of patents highlights his continued research contributions in Finance, FinTech, and Financial Risk Analytics.
The newly patented Finance-Integrated Access Control System introduces a unique integration of physical access control with financial transaction capabilities. The device enables authorised users to conduct secure, identity-linked financial activities—such as payments and approvals—through the same system used for access authentication. It is expected to be particularly useful in institutional and corporate setups requiring both advanced security and streamlined financial operations.



