Barak UpdatesHappeningsBreaking News

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিজেপির বিজেন্দ্র-ভক্তি

ওয়েটুবরাক, ১৭ সেপ্টেম্বর: শিলচরের প্রথম পুর নিগম নির্বাচনে বিজেপি দুই আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। দুই আসনেই কংগ্রেস প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান। ২০ নং ওয়ার্ডে কংগ্রেসের রূপালি দাস মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় শিলচর পুর নিগমের প্রথম করপোরেটর হন বিজেপির ভক্তি সেন তালুকদার। ৯ নং আসনে কংগ্রেসের অমলেন্দু দে সরে দাঁড়ালেও এস ইউ সি আইর আপনলাল দাসের সঙ্গে বিজেপির বিজেন্দ্রপ্রসাদের লড়াই হওয়ার কথা। কিন্তু শেষবেলায় বিজেন্দ্রকে ওয়াক অভার দেওয়ার সিদ্ধান্ত নেন আপনলাল। তিনিও তাঁর প্রার্থিত্ব প্রত্যাহার করে নেন। ফলে বিজেন্দ্র প্রসাদের বিরুদ্ধে আর কোনও প্রার্থী না থাকায় তিনিও নির্বাচিত হন।

মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন ১২ নং আসনের কংগ্রেস প্রার্থী মৌসুমী দাসও। তবে ওই আসনে নির্দল প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। একইভাবে বহু নির্দল প্রার্থী আজ শেষদিনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান। তবে ওইসব আসনে অন্য প্রার্থী থেকে যাওয়ায় ৯ এবং ২০ নং ওয়ার্ড ছাড়া বাকি ৪০ আসনে আগামী ৩ অক্টোবর ভোটগ্রহণ হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker