Barak UpdatesAnalyticsBreaking News
Northeast International Sustainable Summit’ : Assam University invites Research Papersইন্টারন্যাশনাল সাস্টেনেবল সামিট: গবেষণাপত্র আহ্বান আসাম বিশ্ববিদ্যালয়ের

ওয়ে টু বরাক, ১৫ অক্টোবর : আসাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হতে যাচ্ছে ‘নৰ্থ-ইস্ট ইন্টারন্যাশনাল সাস্টেনেবল সামিট-২০২৫’৷ সমাজকর্ম বিভাগের উদ্যোগে আয়োজিত এই শিখর সম্মেলনের সহযোগিতায় রয়েছে ডোনার মন্ত্ৰকের অধীন নৰ্থ ইস্টাৰ্ন কাউন্সিল৷ আয়োজিত হবে আগামী ২১ ও ২২ নভেম্বর৷
সম্মেলনের আহ্বায়ক ড. লালজো এস. থাংজম জানিয়েছেন, রাষ্ট্ৰসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্ৰা অৰ্জনের জন্য উত্তর-পূৰ্ব ভারতের ঐতিহ্যবাহী জ্ঞানকে সমসাময়িক উদ্ভাবনের সঙ্গে একীভূত করার লক্ষ্যে এই সম্মেলন অত্যন্ত গুরুত্বপূৰ্ণ৷ এই শিখর সম্মেলন উপলক্ষে গবেষক ও পেশাদারদের কাছ থেকে সংশ্লিষ্ট বিষয়ে গবেষণাপত্ৰ ও কেস স্টাডি আহ্বান করা হচ্ছে৷ সন্দৰ্ভপত্ৰের সারসংক্ষেপ জমা দেওয়ার শেষ তারিখ ২০ অক্টোবর। গ্ৰহণযোগ্যতার বিজ্ঞপ্তি প্ৰকাশ করা হবে ২৫ অক্টোবর৷ সম্পূৰ্ণ সন্দৰ্ভপত্ৰ জমা দেওয়ার শেষ তারিখ ১০ নভেম্বর। নিবন্ধন, সারসংক্ষেপ জমা সহ যে কোনও বিষয়ে জানার জন্য ausneiss25@gmail.com ইমেলে যোগাযোগ করা যাবে৷
গবেষক ও পেশাদাররা যেসব বিষয়ে সন্দৰ্ভপত্ৰ জমা দিতে পারবেন তার মধ্যে রয়েছে টেকসই উদ্ভাবন ও জীবিকা, দেশজ অনুশীলন, উদ্যোক্তা, দক্ষতা উন্নয়ন৷ সংরক্ষণ ও প্ৰাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা : জলবায়ু অভিযোজন, জীববৈচিত্ৰ্য, জল পরিচালনা৷ অন্তৰ্ভুক্তিমূলক উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার : লিঙ্গ অন্তৰ্ভুক্তি, প্ৰান্তিক সম্প্ৰদায়, অংশগ্ৰহণমূলক পরিকল্পনা৷ শাসন ও নীতি কাঠামো : স্থানীয় শাসন, টেকসই নগর-গ্ৰামীণ পরিকল্পনা, আন্তঃসীমান্ত সহযোগিতা৷
Way2barak, 15 October : Assam University is organizing the ‘North-East International Sustainable Summit-2025’ with the aim of promoting sustainable development through innovation, conservation and inclusive growth. The summit will be organized on November 21 and 22 in the presence of experts from India and abroad. The Conference is being organized by the Department of Social Work of the university in collaboration with the North Eastern Council under the DoNER Ministry.
Dr. Laljo S. Thanjam, Convener of the conference said, this conference is an important step towards integrating the traditional knowledge of Northeast India with contemporary innovation to achieve the United Nations Sustainable Development Goals. He said that, research papers and case studies on relevant topics are being invited from researchers and professionals on the occasion of this summit. The last date for submission of abstracts is 20th October. The notification of acceptance will be published on 25 October. The last date for submission of full abstracts is 10th November. For any information including registration, abstract submission, one can contact ausneiss25@gmail.com.
Scholars and professionals are invited to submit original research papers and case studies aligned with the themes: Sustainable Innovation & Livelihoods, Indigenous practices, green entrepreneurship, skill development. Conservation & Natural Resource Management: Climate adaptation, biodiversity, water governance. Inclusive Development & Social Justice: Gender inclusion, marginalized communities, participatory planning. Governance & Policy Frameworks: Local governance, sustainable urban-rural planning, cross-border cooperation.



