India & World UpdatesHappeningsBreaking News
হঠাৎ বিকট শব্দে কেঁপে উঠল এলাকা, হায়দরাবাদে মৃত্যুমিছিল

হায়দরাবাদ, ৩০ জুন : হায়দরাবাদে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে অন্ততপক্ষে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার সকালে নিজামের শহরে সিগাচি ইন্ডাস্ট্রিজ নামের একটি নতুন গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে এই দুর্ঘটনা ঘটে। সঙ্গারেড্ডি জেলার পাশামাইলারাম শিল্পাঞ্চলে থাকা এই কেমিক্যাল ফার্মের একটি রি-অ্যাক্টরে বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন বহু।
দুর্ঘটনার পর দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌছে আগুন আয়ত্তে আনে। আহতদের উদ্ধার করে পাশ্ববর্তী হাসপাতালে পাঠানো হয়। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, তেলের একটি ট্যাঙ্কার এলপিজি সিলিন্ডার ভর্তি একটি ট্রাকের পাশে রাখা ছিল। সেইসময় হঠাত করে আগুন ধরে যায়। প্রথমে ট্যাঙ্কারের ব্যাটারি ফেটে যাওয়ায় সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে ট্রাকে।
বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে। কয়েকজন জীবন্ত দগ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। হঠাত করে কেন এই বিস্ফোরণ তা এখনও জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে। মৃতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী।


