Barak UpdatesHappeningsBreaking News

পঞ্চায়েত ব্যবস্থা নিয়ে শিক্ষাবিদ আবিদরাজা মজুমদারের বই উন্মোচিত

ওয়ে টু বরাক, ২৯ জুন : শিক্ষাবিদ আবিদরাজা মজুমদারের ‘ব্রিটিশ ভারতে কাছাড়ের পঞ্চায়েত নেতৃত্ব’ শীর্ষক গ্রন্থ রবিবার শিলচরে এক অনুষ্ঠানে প্রকাশিত হয়েছে। বঙ্গভবনের সভাগৃহে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বইটি উন্মোচন করেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক  তপোধীর ভট্টাচার্য, বরাক বঙ্গের কাছাড় জেলা সভাপতি সঞ্জীব দেবলস্কর, সোনাইয়ের এমসিডি কলেজের প্রাক্তন অধ্যক্ষ সাব্বির আহমেদ চৌধুরী,প্রাক্তন বিডিও সিহাব উদ্দিন আহমেদ, দৈনিক সাময়িক প্রসঙ্গ পত্রিকার সম্পাদক তৈমুররাজা চৌধুরী এবং লেখক আবিদরাজা মজুমদার।

লেখক আবিদরাজা এ দিন বক্তব্যে তখনকার সময়ে কাছাড় জেলার পঞ্চায়েত ব্যবস্থার ওপর আলোকপাত করেন। অন্যান্যরাও নিজেদের বক্তব্যে পঞ্চায়েত ব্যবস্থার অতীত ও বর্তমান নিয়ে নানা প্রসঙ্গের অবতারণা করেন। বইটি প্রকাশ করেছে নতুন দিগন্ত প্রকাশনী। মূলত এই প্রকাশনীর উদ্যোগেই এ দিন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রকাশনীর কর্ণধার মিতা দাস পুরকায়স্থ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker