Barak UpdatesCultureBreaking News

উনিশের প্রাক্কালে শিলচরে দুটি গানের সংকলন প্রকাশ, উন্মোচন দীপায়নের

ওয়ে টু বরাক, ১৭ মে : উনিশে মে ভাষা শহিদ দিবস উপলক্ষে স্টুডিও রিতিকা ও মিক্স অ্যান্ড ম্যাচ প্রোডাকশন যৌথভাবে ১৯ প্রেরণা (৯ম ভাগ), এয়োদশতম সংকলন প্রকাশ করেছে। শুক্রবার সন্ধ্যায় শিলচরের মধ্যশহর সাংস্কৃতিক সমিতির প্রেক্ষাগৃহে আয়োজিত এক অনুষ্ঠানে এই সংকলনের উন্মোচন করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এই উন্মোচন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক বিশ্বতোষ চৌধুরী, বরাকের বিশিষ্ট গায়ক দেবজিৎ সাহা, রূপম সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক নিখিল পাল, বিশিষ্ট গিটারবাদক দিলীপ সিনহা, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক অজয় চক্রবর্তী প্রমুখ।

এ দিন সংকলনের উন্মোচন করে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, স্টুডিও রিতিকার কর্ণধার, বিশিষ্ট শিল্পী রণবীর সিংহ দীর্ঘ ৯ বৎসর ধরে শহিদদের স্মৃতির উদ্দেশ্যে গানের অ্যালবাম তৈরি করে যাচ্ছেন, যা অত্যন্ত গর্বের। শহিদ দিবসের প্রাক্কালে অতি সুন্দর দুটি গান উপহার দেওয়ার জন্য রণবীর সিংহ, দিলীপ সিনহা ও নিরুপম বড়ভূইয়া সহ এই প্রোডাকশনে থাকা সব শিল্পীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, এই সংকলনে দুটি গান রয়েছে। প্রথমটির কথা ও সুর বিশ্বরাজ ভট্টাচার্যের। এতে কণ্ঠ দিয়েছেন বিশ্বরাজ ভট্টাচার্য, বিশ্বজিৎ বিশ্বাস, দেবী ভৌমিক, জ্ঞানশ্রী প্রকাশ দাস ও সায়ন রায়। দ্বিতীয় গানটির কথা বিশ্বজিত ভট্টাচার্যের এবং সুর করেছেন দিলীপ সিনহা। এই গানে কণ্ঠ দিয়েছেন সুদীপ্তা ভট্টাচার্য, মৌসুমী চৌধুরী পাল ও  সুস্মিতা হোম চৌধুরী। দুটি গানই স্টুডিও রিতিকায় রেকর্ডিং হয়েছে। সঙ্গীত আয়োজনে ছিলেন রণবীর সিংহ ও নিরুপম বড়ভূইয়া। এ দিন এই উন্মোচনী অনুষ্ঠানে শহরের বেশ কয়েকজন গায়কও উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker