Barak UpdatesBreaking News
১৯ লক্ষ মানুষ রাষ্ট্রহীন! উদ্বেগে সুস্মিতা দেব19 lakh persons are stateless! Sushmita Dev express concern

৩১ আগস্টঃ এনআরসি-র নামে ১৯ লক্ষ মানুষকে রাষ্ট্রহীন করে দেওয়া হল! এ যে মানবাধিকার ইস্যু। এ ভাবেই প্রতিক্রিয়া প্রকাশ করলেন শিলচরের প্রাক্তন সাংসদ, মহিলা কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি সুস্মিতা দেব। তিনি বলেন, বাদ পড়াদের অনেকেই ভারতের প্রকৃত নাগরিক।
এ ছাড়া, নাগরিক না হলেও এরা মানুষ তো। এ ভাবে আচমকা লক্ষ লক্ষ মানুষকে কি রাষ্ট্রহীন করা যায়, প্রশ্ন তোলেন কংগ্রেস নেত্রী। পেশায় আইনজীবী সুস্মিতা দেব বলেন, এখন তাদের ট্রাইব্যুনালে যেতে হবে। কিন্তু সাধারণ মানুষের পক্ষে আইনি লড়াই লড়াটা কি সম্ভব?




