India & World UpdatesAnalyticsBreaking News
৭ জুলাই দেশে সরকারি ছুটি ঘোষণা

নতুনদিল্লি, ২৭ জুন : আগামী ৭ জুলাই সরকারি ছুটি। ফলে দেশের শিক্ষক ও সরকারি কর্মচারীদের ছুটির তালিকায় যুক্ত হবে আরও একটা দিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পৌরোহিত্যে অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠকে এ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক অধিসূচনা জারি করেছে। এই অধিসূচনার আওতায় রাজ্য সরকারের সরকারি বেসরকারি কার্যালয়গুলোও ৭ জুলাই বন্ধ থাকবে।
এ দিনের বন্ধকে সারপ্রাইজ হলি ডে হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে কী কারণে এ দিন বন্ধ থাকবে, তা উল্লেখ করা হয়নি। উল্লেখ্য, ৬ জুলাই সরকারি ক্যালেন্ডারে ইসলামি নববর্ষের দিন ধার্য রয়েছে। তবে এ বার ৭ জুলাই মহরমের বন্ধের কথাও ঘোষণা করে হতে পারে।



