Barak UpdatesAnalyticsBreaking News

১৬–১৮ মার্চ শিলচর পৌরনিগমে স্টল পুনঃবন্দোবস্ত কার্যক্রম

ওয়ে টু বরাক, ৭ মার্চ : শিলচর পৌরনিগমের অধীনস্থ বিভিন্ন পৌর বাজারের স্টল পুনঃবন্দোবস্ত সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য স্টল পুনঃবন্দোবস্ত কার্যক্রম আগামী ১৬, ১৭ ও ১৮ মার্চ শিলচর পৌরনিগম কার্যালয়ে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, নিগমের আওতাধীন নিউ মার্কেট, ফাটক বাজার, গোলদিঘি মিউনিসিপাল মার্কেট, সৎসঙ্গ নগর মার্কেট, ইটখলা মার্কেট, সেন্ট্রাল রোড মার্কেট সহ শহরের অন্যান্য এলাকার সকল স্টল বন্দোবস্তকারীদের নির্ধারিত তারিখে পৌর কার্যালয়ে উপস্থিত থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই তিনদিনে সকাল ১০টা থেকে বিকেল ৩টার মধ্যে সংশ্লিষ্ট স্টল বন্দোবস্তকারীদের নিজ নিজ স্টলের সমস্ত বকেয়া ভাড়া পরিশোধের পাশাপাশি ত্রৈমাসিক সিকিউরিটি হিসেবে নির্ধারিত স্টল ভাড়া জমা দিয়ে ২০২৬-২৭ সালের জন্য পুনঃবন্দোবস্ত গ্রহণ করতে হবে। এছাড়াও কেন্দ্রীয় বা রাজ্য সরকারের নির্ধারিত ১৮ শতাংশ পণ্য ও পরিষেবা কর (GST) সহ অন্যান্য প্রযোজ্য কর সকল স্টল বন্দোবস্তকারীদের নিজ দায়িত্বে বহন করতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

পৌরনিগমের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, পুনঃবন্দোবস্তের সময় প্রত্যেক স্টল বন্দোবস্তকারীকে তাদের সংশ্লিষ্ট স্টলের ট্রেড লাইসেন্স সঙ্গে নিয়ে আসা বাধ্যতামূলক। যেসব স্টল বন্দোবস্তকারীর ট্রেড লাইসেন্স নেই, তাদের কাছ থেকে সংশ্লিষ্ট স্টলের ভাড়া গ্রহণ করা হবে না এবং পুনঃবন্দোবস্ত প্রক্রিয়াও সম্পন্ন করা হবে না। শিলচর পৌরনিগমের আয়ুক্ত সংশ্লিষ্ট সকল স্টল বন্দোবস্তকারীকে নির্ধারিত সময়ে প্রয়োজনীয় নথিপত্র সহ পৌর কার্যালয়ে উপস্থিত থেকে পুনঃবন্দোবস্ত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অনুরোধ জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker