Where and When?Barak Updates
শিক্ষা প্রতিষ্ঠানে আধার শিবির, শুরু ২ সেপ্টেম্বর

ওয়ে টু বরাক, ৩১ আগস্ট : হাইলাকান্দির শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আগামী ২ সেপ্টেম্বর থেকে বায়োমেট্রিক আধার আপডেট শিবিরের আয়োজন করা হয়েছে। আগামী ২৩ নভেম্বর পর্যন্ত জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পর্যায়ক্রমে এই আধার শিবির অনুষ্ঠিত হবে। জেলার আধার সেলের ইনচার্জ নোডাল অফিসার অতিরিক্ত জেলাশাসক ত্রিদীপ রায় এ কথা জানিয়েছেন।



