Barak UpdatesAnalyticsBreaking News
শনিবার শিলচরে কলকাতার আবৃত্তি দল
ওয়ে টু বরাক, ২৭ জুন : লায়ন্স ক্লাব অব লায়নেসের উদ্যোগে ২৮ জুন শনিবার শিলচরের রাজীব ভবন এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আবৃত্তি সন্ধ্যার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে কলকাতার আবৃত্তি ব্যান্ড এক সন্ধ্যায় বৃষ্টির শিল্পীরা আবৃত্তি পরিবেশন করবেন। এছাড়া অনুষ্ঠান উপহার দেবেন শোভন সুন্দর বসু। স্থানীয় শিল্পীরাও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন বলে আয়োজকরা জানিয়েছেন।



