NE UpdatesAnalyticsBreaking News
রাজ্যসভায় অগপর প্রার্থী হচ্ছেন বীরেন্দ্র প্রসাদ বৈশ্য
গুয়াহাটি, ৭ জুন : অসম থেকে খালি হওয়া রাজ্যসভার অপর আসনটি বিজেপি অগপকে ছেড়ে দিয়েছিল। সে অনুযায়ী, শনিবার রাতে এই আসনে প্রার্থীর নাম ঘোষণা করল অগপ দল। রাজ্যসভার এই আসনটিতে অগপর প্রার্থী হচ্ছেন বীরেন্দ্র প্রসাদ বৈশ্য। এ দিন রাতে দলের সাধারণ সম্পাদক পোনাকণ বরুয়া এক বিবৃতিতে প্রার্থীর নাম ঘোষণা করেন। অন্য আসনটিতে বিজেপি আগেই শিলচরের কণাদ পুরকায়স্থের নাম ঘোষণা করেছিল।



