NE UpdatesAnalyticsBreaking News
ভারতকণ্ঠ ভূপেন হাজরিকার নামে ডিব্রুগড় বিমানবন্দর, অনুমোদন ক্যাবিনেটে

গুয়াহাটি, ১১ মে : ভারতরত্ন ড. ভূপেন হাজরিকার নামে হবে ডিব্রুগড় বিমানবন্দর। শনিবার অসম মন্ত্রিসভার ক্যাবিনেট কমিটি এ বিষয়ে অনুমোদন জানিয়েছে। অর্থাৎ ডিব্রুগড় বিমানবন্দরটি সুধাকণ্ঠ ভূপেন হাজরিকার নামে উৎসর্গ করেছে ক্যাবিনেট। মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা জানিয়েছেন, বিধানসভায় এই প্রস্তাব অনুমোদনের জন্য আগামী মাসে এক দিনের জন্য বিধানসভার অধিবেশন অনুষ্ঠিত হবে। বিধানসভার অনুমোদনের পরই এই প্রস্তাব কেন্দ্রের কাছে পাঠানো হবে।



