Barak UpdatesAnalyticsBreaking News
বুধ ও বৃহস্পতিবার বন্ধ থাকছে বিশ্ববিদ্যালয়ও, স্থগিত পরীক্ষা

ওয়ে টু বরাক, ৩ জুন : দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ছাত্রছাত্রী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের সুরক্ষার কথা বিবেচনা করে ও কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার বিজ্ঞপ্তি অনুসারে আগামী ৪ ও ৫ জুন বিশ্ববিদ্যালয়েও ছুটি ঘোষণা করা হয়েছে।
এক প্রেস বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ড. প্রদোষ কিরণ নাথ এখবর জানিয়ে বলেছেন, আগামী দুদিন অর্থাৎ বুধ ও বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিভাগ যথারীতি বন্ধ থাকবে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. সুপ্রবীর দত্তরায় পৃথক এক বিবৃতিতে জানিয়েছেন, পূর্ব ঘোষণা অনুযায়ী ৪ ও ৫ জুনের বিএড, এলএলবি সহ স্নাতক, স্নাতকোত্তর ও সুসংহত পাঠ্যক্রমের পরীক্ষা প্রতিকূল আবহাওয়ার কারণে স্থগিত রাখা হয়েছে। শীঘ্রই স্থগিত রাখা সব পরীক্ষার সূচি ঘোষণা করা হবে।



