NE UpdatesAnalyticsBreaking News

প্রদেশ কংগ্রেসের মিডিয়া বিভাগ গঠন গৌরব গগৈর

গুয়াহাটি, ১৫ জুন : প্রদেশ কংগ্রেস হিসেবে দায়িত্ব নেওয়ার পর গৌরব গগৈ নিজের টিম শক্তিশালী করতে তৎপর হয়ে উঠেছেন। তিনি নতুন করে গঠন করেছেন প্রদেশ কংগ্রেসের মিডিয়া বিভাগ। নতুন তালিকা অনুযায়ী, সংবাদ মাধ্যম যোগাযোগ বিভাগের অধ্যক্ষ হিসেবে পুনরায় বেদব্রত বরাকে নিয়োগ করা হয়েছে।

নতুন কমিটিতে কংগ্রেসের সিনিয়র স্পোকসপার্সন রূপক দাস, ইফতিকার ইউনিস, মনালিসা বরুয়া হাজরিকা ও সম্বিদ শর্মাকে সাধারণ সম্পাদক হিসেবে নিয়োগ করা হয়েছে। সেইভাবে হ্যাপি গগৈ ও মোস্তাক গোলাম ওসমানিকে সম্পাদক হিসেবে নিয়োগ করা হয়েছে। এছাড়াও ১৬ জনকে সিনিয়র স্পোকস পার্সন ও ২০ জনকে করা হয়েছে স্পোকস পার্সন অর্থাৎ মুখপাত্র।

১৬ জন সিনিয়র স্পোকস পার্সনের মধ্যে রয়েছেন মেহদী আলম বরা, আব্দুল খালেক, এতুয়া মুণ্ডা, রাজু সাহু, মোহন বসুমতারি, কুশল কুমার শৰ্মা, ঋতুপৰ্ণ কোঁওর, জয়প্ৰকাশ দাস, ইমদাদ হুসেইন, সঞ্জয় বরুয়া, তৰ্পণ ফুকন, মনোরঞ্জন বরগোহাই, রমন ঝা, বৰ্ণালী ফুকন, নীরণ বরুয়া ও রূপা কলিতা দাস । মুখপাত্রের তালিকায় রয়েছেন বিদিশা নেওগ, সৈজুদ্দিন আহমেদ, মহসিন খান, আমান ওয়াদুদ, গণেশ বৰ্মন, জ্যোতিময়ী বৈশ্য, রাকেশ চক্ৰবৰ্তী, মতিউর রহমান, মিজানুর রহমান, সঞ্জীব রায়, বনদ্বীপ দত্ত, পীতাম্বর যোশী, হৰ্ষ প্ৰকাশ বরদলৈ, রিতম সিং, রফিকুল ইছলাম, জেহেরুল ইসলাম, অনিতা দেবী, উপেন রাজ নাথ, অরূপজ্যোতি ভূইঞা ও পলাক্ষী দাস।

এর আগে আসন্ন বিধানসভা নির্বাচনে লড়াইয়ের লক্ষ্যে টিম গঠন শুরু করেন তিনি। প্রথমে ৭৮ জনকে নিয়ে পর্যবেক্ষক কমিটি গঠন করেছেন নয়া সভাপতি। এই কমিটিতে বরাক উপত্যকা থেকে দুজনকে রাখা হয়েছে। এরা হলেন কাছাড় জেলার পাপন দেব ও শ্রীভূমির বিশ্বজিত ঘোষ।

এ দিকে, প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর গৌরব গগৈ তিনজন যুবনেতাকে তাঁর সঙ্গে রেখেছেন। এরা হলেন, প্রদেশ কংগ্রেসের সিনিয়র মুখপাত্র ঋতুপর্ণ কোঁওর, উদিতভানু দাস ও মেঘনাথ ছেত্রী। ৭৮ জনের পর্যবেক্ষক কমিটিতে উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন, জাকির হোসেন শিকদার, প্রদীপ সরকার, রোজলিনা তির্কি, আব্দুল রহিম আহমেদ, আব্দুস সুবহান, আসিফ মহম্মদ নাজার, শিবামণি বরা, নুরুল হুদা, নন্দিতা দাস, যাদব সরগয়ারি, রামপ্রসাদ শর্মা, দুর্গা ভূমিজ, নবজ্যোতি তালুকদার প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker