NE UpdatesAnalyticsBreaking News

দেশের প্রথম বায়ো-ইথানল প্ল্যান্ট উদ্বোধনে অসমে আসবেন প্রধানমন্ত্রী : হিমন্ত

গুয়াহাটি, ৩০ জুন : দেশের প্রথম বায়ো-ইথানল প্ল্যান্টের উদ্বোধন করতে খুব শীঘ্রই অসমে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গোলাঘাট জেলার নুমালিগড়ে এই প্ল্যান্টটি স্থাপিত হচ্ছে। সোমবার এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

মুখ্যমন্ত্রী এ দিন এক্স হ্যান্ডেলে এ কথা জানালেও প্রধানমন্ত্রী কবে রাজ্যে আসছেন, তার উল্লেখ করেননি। তবে মুখ্যমন্ত্রী আগে জানিয়েছিলেন, ভারতরত্ন ভূপেন হাজরিকার জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানের বছরব্যাপী কর্মসূচির সূচনা করতে আগামী ৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী অসমে আসছেন।

সোমবার মুখ্যমন্ত্রী নুমালিগড় রিফাইনারি লিমিটেডের স্থানটি পরিদর্শন করেন এবং প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখেন। এই অনুষ্ঠানকে সার্থক রূপ দিতে তিনি সরকারি অফিসারদের নির্দেশ দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker