NE UpdatesAnalyticsBreaking News

জুবিন গার্গের মৃত্যু : শনিবারের হাফ ইয়ার্লি পরীক্ষা স্থগিত

গুয়াহাটি, ১৯ সেপ্টেম্বর : অসমের হার্টথ্রব জুবিন গার্গের মৃত্যুতে শনিবার রাজ্যের বিভিন্ন স্কুলে চলতে থাকা ষান্মাসিক পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। রাজ্যের শিক্ষা বিভাগ শুক্রবার রাতে এ কথা ঘোষণা করেছে। শিক্ষামন্ত্রী রণোজ পেগু এক্স হ্যান্ডেলে এ সংক্রান্ত একটি পোস্ট করে বলেছেন, জুবিন গার্গের মৃত্যুর জন্য রাজ্যের সব বিদ্যালয় সমূহের পরিদর্শক ও ডিইইও-দের আগামীকালের হাফ ইয়ার্লি পরীক্ষা স্থগিত রাখার ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। কিংবদন্তি শিল্পীর অন্ত্যেষ্টি শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত থাকবে। তবে এই পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সে সম্পর্কে কিছু জানানো হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker