India & World UpdatesAnalyticsBreaking News

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা, সেরা অভিনেতা শাহরুখ-বিক্রান্ত, অভিনেত্রী রানি

নতুনদিল্লি, ১ আগস্ট : ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপকদের নাম শুক্রবার ঘোষণা করা হয়েছে। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলির জন্য এই পুরস্কার প্রদান করা হয়েছে। দিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিভিন্ন বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

টানা ৩৩ বছর পর জাতীয় পুরস্কারে সম্মানিত হলেন বলিউডের কিং খান শাহরুখ খান। তাঁর সঙ্গে শ্রেষ্ঠ অভিনেতার সম্মান পেয়েছেন বিক্রান্ত ম্যাসি। অন্যদিকে, শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কারে ভূষিত হয়েছেন রানি মুখার্জি। এদিকে শ্রেষ্ঠ চলচ্চিত্র সমালোচকের সম্মান অর্জন করে অসমের মুখ উজ্জ্বল করেছেন উৎপল দত্ত।

সেরা ছবি- টুয়েলভ ফেল

সেরা পরিচালক – সুদীপ্ত সেন, দ্য কেরালা স্টোরি।

জাতীয়তাবাদ ও সামাজিক মূল্যবোধ প্রসারে সেরা ছবি- সাম বাহাদুর

সেরা বিনোদনমূলক ছবি- রকি রানি কি প্রেম কাহানি

সেরা অভিনেতা- শাহরুখ খান, জওয়ান এবং বিক্রান্ত মাসে, টুয়েলভ ফেল

সেরা অভিনেত্রী- রানি মুখোপাধ্যায়, ‘মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে’

সেরা মিউজিক- বাথি,( তেলুগু) জিভি প্রকাশ কুমার

সেরা আবহ সঙ্গীত- হর্ষবর্ধন রামেশ্বর (অ্যানিম্যাল)

সেরা বাংলা ছবি- ডিপ ফ্রিজ, পরিচালক অর্জুন দত্ত

সিনেম্যাটোগ্রাফি, প্রশান্তনু মহাপাত্র, দ্য কেরালা স্টোরি

সেরা গায়িকা- শিল্পা রাও, ছলিয়া (জওয়ান)

সেরা গায়ক- রোহিত, (বেবি, তেলুগু)

সেরা তেলুগু ছবি- ভগবান কেসরি, পরিচালক অনিল রবিপুডি

সেরা তামিল ছবি- পার্কিং, পরিচালক রাম কুমার বালাকৃষ্ণন

সেরা মারাঠি ছবি- শ্য়ামাচি আই, পরিচালক সুজয় সুনীল দাহাকে

সেরা মালায়লম ছবি- উলোহক্কু, পরিচালক ক্রিস্টো টমি

সেরা কন্নড় ছবি- কন্দিলু, পরিচালক কে যশোদা প্রকাশ

সেরা হিন্দি ছবি- কাঁঠাল, পরিচালক যশবর্ধন মিশ্র

সেরা গুজরাটি ছবি- বশ, পরিচালক কৃষ্ণদেব যাগ্নিক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker