Barak Updates

আসাম বিশ্ববিদ্যালয় এবং রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয় একযোগে আয়োজন করছে শনবিল উৎসব

ওয়েটুবরাক, ১১ ডিসেম্বর: আসাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত হতে চলেছে শনবিল উৎসব। এবার সহযোগিতায় শামিল হয়েছে হোজাইর রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ও। আগামী ৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে এই উৎসবের দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে। এ উৎসবের মূল লক্ষ্য, শনবিলের পরিবেশগত, সাংস্কৃতিক এবং বৈজ্ঞানিক গুরুত্বকে তুলে ধরা। পাশাপাশি দুই বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক সম্পর্ক আরও দৃঢ় করা।

উপাচার্যের সচিবালয়ের হেমাঙ্গ বিশ্বাস সভাকক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি বৈঠকে আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থ জানান, শনবিল উৎসব “বেমিসাল বরাক”-এর বৃহত্তর দৃষ্টিভঙ্গির অংশ। তিনি এই অনুষ্ঠানে বরাক উপত্যকার মানুষের সহযোগিতা কামনা করেন।

অনলাইন মাধ্যমে যুক্ত হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মানবেন্দ্র দত্ত চৌধুরী বলেন, শনবিল উৎসব ২.০ সোনবিল অঞ্চল এবং সমগ্র এলাকার উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

গত বছরের শনবিল উৎসবে গবেষক, পরিবেশবিদ, শিক্ষার্থী ও স্থানীয় জনগণের উদ্দীপনামূলক অংশগ্রহণ দেখা গিয়েছিল। অনুষ্ঠানে মাঠপর্যায়ের ভ্রমণ, প্রদর্শনী, জীববৈচিত্র্য আলোচনা এবং স্থানীয় ঐতিহ্যের ওপর ভিত্তি করে সাংস্কৃতিক অনুষ্ঠান  ছিল। বিশেষজ্ঞরা দূষণ, পলিমাটি জমা, মাছের বৈচিত্র্য হ্রাস এবং শনবিল নির্ভর মানুষের নানা সমস্যার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন। অনুষ্ঠানটি বৈজ্ঞানিক গবেষণা ও স্থানীয় মানুষের বাস্তব অভিজ্ঞতার মধ্যে একটি কার্যকর সংযোগ তৈরি করেছিল এবং চলতি বছরের বিস্তৃত আয়োজনের ভিত্তি স্থাপন করেছিল।

এ বছরের শনবিল উৎসবের সমন্বয়ক অধ্যাপক অরুণ জ্যোতি নাথ  শনবিলে হোমস্টে ব্যবস্থা গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়ের সহায়তার ওপর—একটি উপস্থাপনা দেন।

রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয় যুক্ত হওয়ায় এ বছর  সাংস্কৃতিক অনুষ্ঠান, সচেতনতা কর্মসূচি এবং জলাভূমির স্থায়ী উন্নয়ন নিয়ে আলোচনা অন্তর্ভুক্ত থাকবে। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা বলেন, শনবিল উৎসব শুধু একাডেমিক অনুষ্ঠান নয়; এটি পরিবেশ সচেতনতা, সাংস্কৃতিক পরিচয় শক্তিশালীকরণ এবং দায়িত্বশীল পর্যটনকে উৎসাহিত করার একটি আঞ্চলিক উদ্যোগ। তাদের বিশ্বাস, বরাক উপত্যকার মানুষ এ আয়োজনকে সফল করতে সক্রিয়ভাবে অংশ নেবেন এবং শনবিলের মতো মূল্যবান প্রাকৃতিক সম্পদ রক্ষায় এটি একটি অর্থবহ পদক্ষেপ হয়ে উঠবে।

বৈঠকে উপস্থিত ছিলেন ড. প্রদোষ কিরণ নাথ (রেজিস্ট্রার ও কনভেনর, শনবিল উৎসব), ড. শুভদীপ ধর (ফিন্যান্স অফিসার), অধ্যাপক পিয়ূষ পাণ্ডে (ডিরেক্টর, আইকিউএসি), ড. অংশুমান সেন (ডিরেক্টর, কম্পিউটার সেন্টার), অধ্যাপক অনুপম দাস তালুকদার, অধ্যাপক অমিতাভ ভট্টাচার্য, অধ্যাপক সৈয়দ মুর্তাজা আলফারিদ, ড. অদিতি নাথ, ড. জয়শ্রী দে, ড. অর্ণব পাল, ড. অজিতা তিওয়ারি, ড. জগন্নাথ বর্মন, ড. সুজিত ঘোষ, ড. অমিত কুমার দাস, ড. বিশ্ব রঞ্জন রায়, ড. লুরাই রাংমাই, অরিজিৎ গোস্বামী, নবজ্যোতি নাথ, স্বপ্নদীপ সেন, কুতুব উদ্দিন, সন্দীপ দাস, ভাস্কর গোস্বামী এবং অন্যান্যরা।

 

 

 

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker