India & World UpdatesAnalyticsBreaking News

১৫ বছরের পুরনো যানবাহনকে ৩১ মার্চের পর জ্বালানি নয়

নতুনদিল্লি, ২ মার্চ : ১৫ বছরের বেশি পুরনো যানবাহনগুলি ৩১ মার্চের পরে পেট্রোল পাম্পে জ্বালানি পাবে না। দেশের রাজধানী শহর দিল্লিতে বায়ুদূষণের মাত্রা কমাতে দিল্লি সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। দিল্লির পরিবেশ মন্ত্রী মঞ্জিন্দর সিং সিরসা বায়ুদূষণের বিষয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার পরে বেশ কয়েকটি দূষণ বিরোধী পদক্ষেপের ঘোষণা করেছিলেন।

বৈঠকের পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সিরসা বলেন, সরকার পেট্রোল পাম্পে গ্যাজেট বসিয়েছে, যা ১৫ বছরের বেশি পুরনো যানবাহনকে চিহ্নিত করবে। মন্ত্রী আরও ঘোষণা করেন, এই ধরনের যানবাহনগুলি চিহ্নিত করতে এবং তাদের শহরে প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করতে একটি দল গঠন করা হবে।  তিনি আরও বলেন, দিল্লি সরকার দিল্লি বিমানবন্দর, বহুতল কাঠামো এবং অন্যান্য বড় অফিসগুলিতে দূষণ নিয়ন্ত্রণে অ্যান্টি-স্মগ গান লাগানো বাধ্যতামূলক করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker