Barak UpdatesAnalyticsBreaking News

সুবর্ণ জয়ন্তীকে ঘিরে আসাম কলেজ কর্মচারী সংস্থার প্রস্তুতি বৈঠক শিলচরে

ওয়ে টু বরাক, ১০ আগস্ট : শনিবার সারা আসাম কলেজ কর্মচারী সংস্থা বরাক উপত্যকা জেলা কমিটির এক সভা শিলচর মহিলা কলেজে অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি বিশ্বজিৎ দে-র পৌরোহিত্যে অনুষ্ঠিত এ দিনের বিশেষ প্রস্তুতি বৈঠকে সারা আসাম কলেজ কর্মচারী সংস্থা, বরাক উপত্যকা জেলার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষ্যে সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপনের দিন ধার্য করা হয়েছে।

এ দিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এ বছরের ২৮, ২৯ ও ৩০ ডিসেম্বর হাইলাকান্দির এসএস কলেজে সংস্থার সুবর্ণ জয়ন্তী বর্ষ পালিত হবে। এই অনুষ্ঠানকে ঘিরে গঠিত হয়েছে ‘সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি’। এতে সভাপতি হিসাবে বিশ্বজিৎ দে, সম্পাদক হিসাবে অজয় কুমার দাস, উপদেষ্টা হিসাবে নীতিশ ভট্টাচার্য ও সত্যব্রত দত্ত সহ অন্যান্য সদস্যদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। তাছাড়াও অনুষ্ঠানকে সর্বাঙ্গসুন্দর করে তুলতে অভ্যর্থনা কমিটি, ফাইনান্স কমিটি, ক্রীড়া ও সাংস্কৃতিক কমিটি, ফুড কমিটি, প্রচার কমিটি, স্যুভেনির কমিটি সহ বিভিন্ন সাব কমিটি গঠন করা হয়েছে।

সংস্থার সাধারণ সম্পাদক অজয় কুমার দাস জানান, ১৯৭৬ সালে নীতিশ ভট্টাচার্যের উদ্যোগেই সারা রাজ্যের মধ্যে প্রথম বরাক উপত্যকাতে সারা আসাম কলেজ কর্মচারী সংস্থার বরাক উপত্যকা জেলা কমিটি গঠিত হয়েছিল। সমগ্র আসামের মধ্যে সবচেয়ে প্রাচীন সংস্থা হচ্ছে আমাদের কমিটি, যা এ বছর পঞ্চাশ বছরে পা রেখেছে। তিনি বরাক উপত্যকার ২৬টি কলেজ ইউনিটের কাছে এই অনুষ্ঠানকে সফল করে তোলার আহ্বান জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker