Barak UpdatesAnalytics
বরাক উপত্যকা সম্মিলিত যোগ মঞ্চের তিন জেলা কমিটি গঠিত

ওয়ে টু বরাক, ৯ নভেম্বর : বরাক উপত্যকা সম্মিলিত যোগ মঞ্চের বরাক উপত্যকার তিন জেলা কমিটির অনুমোদন প্রদান করেছেন কেন্দ্রীয় কমিটির সভাপতি পিংকু রঞ্জন পাল এবং সাধারণ সম্পাদক সঞ্জীব দাস। তাঁদের অনুমোদনক্রমে গঠিত এই তিন জেলা কমিটি আগামী দিনে উপত্যকার যোগচর্চা ও যোগ-সংস্কৃতির সার্বিক উন্নয়নে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন কেন্দ্রীয় নেতৃত্ব।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৬ সালের প্রথম থেকেই বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে—যার মধ্যে রয়েছে যোগাসন প্রতিযোগিতা, যোগমেলা, যোগ কুইজ প্রতিযোগিতা প্রভৃতি। এই উদ্যোগে বরাক উপত্যকার ছাত্র–ছাত্রী, শিক্ষক–শিক্ষিকা, বিচারকমণ্ডলী সহ সকল যোগপ্রেমীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, যোগচর্চার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি উপত্যকার সার্বিক উন্নয়নই মূল লক্ষ্য এবং ভবিষ্যতে বরাক উপত্যকার যোগপ্রেমী ছাত্রছাত্রীরা জাতীয় স্তরেও গৌরবজনক অবস্থান অর্জন করবে বলে আশা ব্যক্ত করা হয়েছে।
ড. বিভাস দেবকে সভাপতি এবং সঞ্জু নাথকে সাধারণ সম্পাদক মনোনীত করে কাছাড় জেলা কমিটি গঠন করা হয়েছে। অন্যান্য পদাধিকারীরা হলেন কার্যকরী সভাপতি কাজল সরকার, যুগ্ম সম্পাদক ভিক্টর পাল, কোষাধ্যক্ষ ভাস্বতী পাল, প্রচার সম্পাদক সুজয় নাথ, কার্যকরী সদস্য পিংকি মহন্ত, অনিল দাস, সৌম্যজ্যোতি ভট্টাচার্য প্রমুখ। এছাড়াও মুখ্য উপদেষ্টা রয়েছেন আইনজীবী শেখর পাল চৌধুরী ও সমাজসেবী জয়দেব সিকিদার।
বিশ্বজিৎ ঘোষকে সভাপতি এবং বাপন দেবকে সাধারণ সম্পাদক মনোনীত করে শ্রীভূমি জেলা কমিটি গঠন করা হয়েছে। অন্যান্য পদাধিকারীরা হলেন কার্যকরী সভাপতি সঞ্জীব দাস, সহ-সভাপতি ঋতু পাল, কিশোর দাস এবং বাপ্পা দেব, কোষাধ্যক্ষ পরমজিত চৌধুরী, যুগ্ম সম্পাদক রঞ্জিত বৈদ্য, সহ সম্পাদক কল্প ভট্টাচার্য এবং রূপালী দে, কার্যকরী সদস্য কৃষ্ণা দাস, সঞ্জয় দাস, দেবাশিস চক্রবর্তী, বাপন নাথ প্রমুখ।
শিবতোষ কংসবনিককে সভাপতি এবং রোহিত চৌধুরীকে সাধারণ সম্পাদক মনোনীত করে হাইলাকান্দি জেলা কমিটি গঠন করা হয়েছে। অন্যান্য পদাধিকারীরা হলেন সহ-সভাপতি অভিজিৎ নাথ, কার্যকরী সম্পাদক সুস্মিতা দেব, কোষাধ্যক্ষ অনিক পাল, কার্যকরী সদস্য অমিত পাল, মিতালী গোস্বামী, রঞ্জন দেবনাথ, জয়দীপ দাস, মমি দাস, বিনীতা নাথ, কবিতা সরকার, বিজয়লক্ষ্মী সিনহা, মানস দেব, সায়ন্তন চন্দ, জগদীশ রায়, সম্রাট দাস, সুরজ গোস্বামী, লিটন চন্দ, সানি রায়, রাজেশ দাস প্রমুখ।



